গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

May 04, 2026 at 5:53 AM

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সন্দ্বীপ প্রতিনিধি: গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ মে আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন সম্পন্ন হওয়ার পর সার্বিক পর্যালোচনার ভিত্তিতে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম শহিদ উদ্দিন মিলাদকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া সিনিয়র শিক্ষক দিদার হোসেন ভূঁইয়াসহ আরও বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান (২০০৯ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ (২০১৩ ব্যাচ)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াছিন রিয়াদ। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে দেশের পাশাপাশি প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হয়েছে। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

কমিটির নেতৃবৃন্দ জানান, প্রাক্তন ছাত্রদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই পরিষদ কাজ করবে। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটি দায়িত্ব পালন করবে।

বিজ্ঞপ্তিতে আহ্বায়ক ইয়াছিন রিয়াদ, সদস্য সচিব তানভীর আহমেদ এবং প্রধান উপদেষ্টা এ.কে.এম শহিদ উদ্দিন মিলাদ সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও সফল ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

Author

i

info@sandwipshop.com

info@sandwipshop.com

Comments (0)

No comments yet